EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

জাতীয় স্মৃতিসৌধ। ছবি: সংগৃহীত

অ অ

মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়, বিজয় দিবসের প্রস্তুতি ও স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সেখানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। 

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণকে সেখানে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

আরও পড়ুন