মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা করেছে। তবে এখনো কোনো প্রস্তাব চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ন্যূনতম মজুরি বোর্ডের সভা শুরু হয়। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। আজই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে তিনি আশা করছেন।
এর আগে, পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের মাধ্যমে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
