EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আসতে হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

শেখ হাসিনাকে ফিরতে হলে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আসতে হবে
অ অ

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। তাঁকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি বলেন, ‘কেউ যদি দিবাস্বপ্ন দেখেন যে ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে আনা হবে, তাহলে তিনি বোকার স্বর্গে বাস করছেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এ বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন