EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

ছবি: সংগৃহীত

অ অ

সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন। 

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান সদস্যদের পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি সদস্যদের মনোবল ও কাজের আগ্রহ বাড়াবে। পাশাপাশি ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

আরও পড়ুন