EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন
অ অ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩৮তম সভায় এ অনুমোদনের সুপারিশ করা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

প্রস্তাবটি নিয়ে আলোচনার পর তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তাবিত কনসেশন চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।

আরও পড়ুন