ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে: মাহদী আমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শেষে সংলাপের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়ে সব সময় আলোচনা হয়েছে। মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, সরকার তা আরও সুসংহত করতে চায়।
তিনি আরও বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে।