রাজধানীর মালিবাগ ও নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মালিবাগ ও কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের দুটি ঘটনা ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে মালিবাগে ও বিকালে কবি নজরুল কলেজের সামনে এসব ঘটনা ঘটে। কবি নজরুল কলেজের সামনের ঘটনায় একজন কর্মচারী ও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ বা এর পেছনে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।
শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে ও কলেজ মাঠে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে বিকালে কবি নজরুল কলেজের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কলেজের একজন কর্মচারী ও দুই শিক্ষার্থী আহত হন।
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।