ফরিদপুর জেনারেল হাসপাতালে অনিয়ম, দুদকের অভিযান
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান। ছবি: এহসান রানা
নানা অনিয়মের অভিযোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর জেলা কার্যালয়। রবিবার (২২ নভেম্বর) বিকেলে দুদকের উপ-পরিচালক মুস্তাফিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযান শেষে সাংবাদিকদের মুস্তাফিজ জানান, হাসপাতালে রোগীদের খাবারে অনিয়ম পাওয়া গেছে। বহির্বিভাগে সরকার নির্ধারিত টিকিটের মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশও চোখে পড়েছে।
দুদকের এই কর্মকর্তা আরও জানান, অভিযানে পাওয়া সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। এরপর পরবর্তী ব্যবস্থা নিতে কমিশনের কাছে উপস্থাপনা পেশ করা হবে।