EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু
অ অ

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ায় এবারের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী বৈঠকের প্রথম দিনের কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বৈঠকে মূলত গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অনুষ্ঠিত হওয়ায় এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে চুক্তির নবায়ন বা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের বাইরে।


বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

আরও পড়ুন