রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ প্রধানমন্ত্রীর
এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
সূত্রগুলোর বরাতে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় বা সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু হতে পারে।
তবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফেরার পর সংলাপ শুরু হতে পারে। সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
ইতোমধ্যে সংলাপ আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়।
