EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বৃষ্টিতে কমেছে ঢাকার বায়ুদূষণ, তবু দূষিত শহরের তালিকায় ১৪তম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম

বৃষ্টিতে কমেছে ঢাকার বায়ুদূষণ, তবু দূষিত শহরের তালিকায় ১৪তম
অ অ

গত দুই দিনের বৃষ্টিতে ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে এখনো অস্বাস্থ্যকর বাতাসে রয়েছে রাজধানীবাসী। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম। এই স্কোর অনুযায়ী, ঢাকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ৯টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ছিল ৪৮৯, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পড়ে। ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি। ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে মিসরের কায়রো, ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল পাকিস্তানের করাচি।


আইকিউএয়ারের সূচকে কোনো শহরের বায়ুর তাৎক্ষণিক মান তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বলে গণ্য করা হয়।

আরও পড়ুন