EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে মুখোশধারীদের অগ্নিসংযোগ
অ অ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সেলবরস ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বাজারের লোকজন জানান, মুখোশধারী কয়েকজন ব্যক্তি বাদশাগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাজারের পাহারাদারের কাছ থেকে তাঁরা এ তথ্য জানতে পেরেছেন। আগুনে কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ার পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু। এ ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করেন তিনি। জুলফিকার আলী ভুট্টু বলেন, অগ্নিসংযোগের পরপরই বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন