EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খিলগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

খিলগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
অ অ

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানা শাখার সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক তামজীদ হাসানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে খিলগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


থানা সূত্রে জানা যায়, তামজীদ হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন