EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে নিহত বাংলাদেশি মাসুদ আল হাসান। ছবি: সংগৃহীত

অ অ

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আল-কাসিম শহরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান নিজের বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে মাসুদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা, তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন