EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জন্মদিনে শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

জন্মদিনে শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী
অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় শিশুদের হাতে উপহার হিসেবে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে কথা বলেন এবং কার কোন খেলা পছন্দ, তা জানতে চান।

পরে শিশুদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন