EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জের আরেক থানায় আগুন, পুড়ল ১০ যানবাহন

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

গোপালগঞ্জের আরেক থানায় আগুন, পুড়ল ১০ যানবাহন

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ভবন ও পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেন দলটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান। পরে থানা ভবন ও সেখানে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে গোপালগঞ্জে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন