EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ এএম

সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
অ অ

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন পথচারী আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাসপাতালের প্রধান ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে সেখানে থাকা তিন পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন