নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল তরুণ বাড়িটিতে আগুন দিয়ে চলে যায়।
এ ঘটনায় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, জামতলায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
আরও পড়ুন