ধোলাইপাড়ে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম
রাজধানীর ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় ও অন্যান্য তথ্য এখনো জানা যায়নি।
আরও পড়ুন