পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতার সামনে এ ঘটনা ঘটে।
পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল জানান, ট্রাস্ট পরিবহনের বাসটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসের পেছনের দিকের একটি সিটে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন