EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
অ অ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

ইন্তেখাব চৌধুরী বলেন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সেখানে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুটি ব্যাটালিয়নও সরাসরি দায়িত্ব পালন করছে। ব্যাটালিয়ন দুটি হলো এসআরবি-৬ ও এসআরবি-১০।


এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে একটি যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। তারা দিনরাত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, কেউ নাশকতা বা সহিংসতা ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা বদ্ধপরিকর।

এসআরবির মুখপাত্র বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের হানাহানি ও সহিংসতা ঠেকাতে তারা কাজ করবেন।

আরও পড়ুন