প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। এ সময় তারা দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।
এ সময় তারা ‘কমব্যাটিং ডিপফেইক হ্যাট স্পিস: ডিজিটাল প্রিপ্যায়ার্ডনেস ইন বাংলাদেশ’ এবং ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ শীর্ষক দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাদের শুভকামনা জানান।