হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে দুদক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সচিব জানান, শেখ হাসিনা পরিবারের এক হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন