সিলেট সীমান্তে বিএসএফ সদস্য আটক
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে অস্ত্রসহ তাঁকে আটক করা হয়। তবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয় সাংবাদিকরা জানান, ৪৮ বিজিবির একটি টহল দল বিছনাকান্দি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশের ভেতরে এক বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।
আটক ওই সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ৪৮ বিজিবি।
বিষয়টি নিশ্চিত হতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
