EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে ১০ প্লাটুন বিজিবি

নিরাপত্তা কার্যক্রমে ড্রোন ও এপিসিও ব্যবহার করা হচ্ছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম

গোপালগঞ্জের নিরাপত্তায় মাঠে ১০ প্লাটুন বিজিবি

ছবি: সংগৃহীত

অ অ

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ড্রোন ও এপিসিও ব্যবহার করা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

দেশের যেকোনো প্রয়োজনে সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর বিজিবি।

আরও পড়ুন