সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
সকালে রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান-বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার, বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আবেদনে বলা হয়, এসব হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
-6af6faed4d1b9.jpg)