EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ ও বিজিবি। এ সময় শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শত শত শ্রমিক সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

আরও পড়ুন