EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ এএম

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২৩। এ মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় ৩১৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা।


এ ছাড়া ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইরানের তেহরান এবং ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন