লালবাগে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৩ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই ছয়তলা ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১১টা ২৬ মিনিটে সংস্থাটির প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন