জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে মানুষ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে লাল প্লাস্টিকে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কয়েকজন পথচারী ওভারপাসে বস্তুটি পড়ে থাকতে দেখেন। এর দুই পাশে তার সংযুক্ত থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
-6af8817de952c.jpg)
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বস্তুটির চারপাশ ঘিরে রেখেছেন। বস্তুটি আসলেই বোমা কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওভারপাসে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন। বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।