শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ: আইনমন্ত্রী
এখন তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের সরকারের ওপর নির্ভর করছে বলে জানান তিনি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের সরকারের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না। এ বিষয়ে আইনটি শেখ মুজিবই করে গেছেন।
আইনমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার।
ভূমি নিবন্ধন খাতে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে মানুষের নেতিবাচক ধারণা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে সংশ্লিষ্টদেরই বেরিয়ে আসতে হবে।
সাব-রেজিস্ট্রি বিভাগকে হয়রানিমুক্ত করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এরপরও কেউ হয়রানি করলে তার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
-6af7223214d88.jpg)