EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পুশইন ঠেকানোর পর শূন্যরেখায় আটকে আছেন নারী

ডেইলি সান রিপোর্ট, জামালপুর

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

পুশইন ঠেকানোর পর শূন্যরেখায় আটকে আছেন নারী

জামালপুর সীমান্তের শূন্যরেখায় তিন দিন ধরে আটকে এক নারী।

অ অ

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। বিজিবি ও বিএসএফ কেউই তাঁর দায়িত্ব নিচ্ছে না, ফলে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর নারী নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেন। তখন থেকে তীব্র রোদ উপেক্ষা করে তিনি সেখানেই আছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে নারীকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিহত করেছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন