EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, মাধবপুর (হবিগঞ্জ)

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে এক লাখ টাকা জরিমানা

অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে। ছবি: সংগৃহীত

অ অ

মাধবপুরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মাধবপুর উপজেলার বেলঘর ও তেগোরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে করকি গ্রামের চায়েদ আলীর ছেলে আবেদ আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।

প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন