গাজীপুরে উড়াল সেতুতে মোটরসাইকেলকে গাড়ির ধাক্কা, নিহত ৩
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
ছবি: সংগৃহীত
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুপুরে সফিপুর উড়াল সেতু দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল। এ সময় পেছন থেকে বা পাশ দিয়ে আসা অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক, এক নারী ও এক শিশু গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।