EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে হাজির দুজন

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে হাজির দুজন

ছবি: সংগৃহীত

অ অ

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন দুজন ব্যক্তি। তাঁদের একজন হিন্দু ও অন্যজন মুসলিম। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। সেখানে শান্তা  একটি সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের সময় তাঁর পাশে ছিলেন শুভাস। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন।

তবে রোববার সকালে হাসপাতালে হাজির হন এমদাদুল। তিনিও নিজেকে নবজাতকের বাবা বলে দাবি করেন।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। নিজের বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল। 

এদিকে, এমদাদুল হাসপাতালে আসার পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। 

শান্তা অবশ্য এমদাদুলের দাবি অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য, এমদাদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

জানা গেছে, এমদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁদের বিয়ে হয়। স্থানীয় সূত্রের দাবি, শুভাস জানতেন চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। তবে শান্তা ঢাকায় প্রথম সংসারে থাকতেন এবং বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে শুভাসের সঙ্গে সময় কাটাতেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। এ ঘটনার পর দুই ব্যক্তিই হাসপাতাল ছেড়ে চলে যান।

আরও পড়ুন