EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সৌরবিদ্যুৎ স্থাপন আইনসহ তিন অধ্যাদেশ উঠছে সংসদে: চিফ হুইপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

সৌরবিদ্যুৎ স্থাপন আইনসহ তিন অধ্যাদেশ উঠছে সংসদে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনসহ তিনটি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।

এ ছাড়া অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সংসদের অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের সঙ্গে ঐকমত্য না হলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন