প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে নব গঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নব গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনের শুভেচ্ছা বিনিময় হয়েছে
রবিবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁদের শুভেচ্ছা হয় |
এসময় দলকে সুসংগঠিত করার মাধ্যমে দেশের জনগণের মাঝে সঠিক সেবা পৌঁছে দেয়ার জন্য জন্য নব গঠিত ঢাকা উত্তরের আহবায়ক ও সদস্য সচিবকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
একই দিন সন্ধ্যায় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।