EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংহতি দিবসে সিলেট মেরিন একাডেমিতে নানা কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, সিলেট

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সংহতি দিবসে সিলেট মেরিন একাডেমিতে নানা কর্মসূচি

এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করছেন মেরিন একাডেমির ক্যাডেটেরা।

অ অ

সিলেটের বাংলাদেশ মেরিন একাডেমিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সদর উপজেলার বাদাঘাট এলাকার একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে সকাল ৮টায় একাডেমির মেইন মাস্টে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শিবেরবাজার এলাকার জামেয়া ওয়াহিদিয়া এতিমখানায় শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দিবস উপলক্ষে একাডেমির ক্যাডেট ব্লকে বিশেষ মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়।

দুপুরে বাদ জোহর একাডেমির জামে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে একাডেমির সব কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী ও ক্যাডেট উপস্থিত ছিলেন।

দিবসের গুরুত্ব তুলে ধরে একাডেমির কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির ক্যাডেটদের উদ্দেশে বলেন, দেশপ্রেম ও শৃঙ্খলার শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ক্যাডেটদের সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে দেশসেবায় উদ্বুদ্ধ করে।

উল্লেখ্য, বিএনপি ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। তবে বিভিন্ন দল ও সংগঠন দিনটিকে ভিন্ন নামে পালন করে থাকে।

আরও পড়ুন