চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
ডেইলি সান রিপোর্ট, চাঁদপুর
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। এ সময় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরও নাছির উদ্দিন আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান এখনো চলমান। মোট কতজনকে আটক করা হয়েছে, তা পরে জানানো হবে।
এদিকে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১১ দলের নেতাকর্মীরা।
