EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাড্ডায় দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের বাসে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

বাড্ডায় দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের বাসে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। তবে ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

তাৎক্ষণিকভাবে বাসটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন