EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, পঞ্চম অবস্থানে ঢাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, পঞ্চম অবস্থানে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথম অবস্থানে থাকা লাহোরের বায়ুমান স্কোর ৪৫৬। ছবি: এনবিসি নিউজ

অ অ

অস্বাস্থ্যকর বায়ুমান নিয়ে শুক্রবার (৬ নভেম্বর) বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথম অবস্থানে থাকা লাহোরের বায়ুমান স্কোর ৪৫৬।

শুক্রবার একই সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লী, তৃতীয় অবস্থানে কলকাতা এবং এরপর আফগানিস্তান।

ছুটির দিন শুক্রবার সকাল ১১টায় ঢাকার বায়ুমান ১৭০। এই স্কোর নিয়ে একিউআই স্কেল অনুযায়ী বিশ্বের বাংলাদেশের রাজধানীর অবস্থান পঞ্চম।

বায়ুমানের মাত্রা খুবই অস্বাস্থ্যকর হওয়ার অর্থ হলো, স্বাস্থ্যগত অবস্থা যেমনই হোক না কেন, প্রত্যেকেই বায়ু দূষণের কারণে আরও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বা অস্বস্তির সম্মুখীন হতে পারেন। এমনকি অল্প সময়ের জন্য এই বাতাসে থাকা বা শ্বাস নেওয়াও যেকোনো মানুষের ক্ষতি করতে পারে।

প্রাপ্ত তালিকায় এরপর ২১৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি দ্বিতীয় এবং ১৯৩ স্কোর নিয়ে কলকাতা তৃতীয় অবস্থানে রয়েছে।

একিউআই স্কেল অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়, যেখানে ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর বায়ুমান নির্দেশ করে।

২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। স্কোরের মাত্রা ৩০১—এর ওপরে গেলে তাও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একিউআই মূলত দৈনিক বায়ুমান পরিমাপ করে এবং এর মাধ্যমে দূষণের মাত্রা ও জনস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাবগুলো নির্দেশ করা হয়।

বাংলাদেশে সাধারণত পাঁচটি প্রধান দূষণকারীর ওপর ভিত্তি করে বায়ুর মান নির্ধারণ করা হয়—  পার্টিকুলেট ম্যাটার বা ধূলিকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ওজোন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর বায়ু দূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন