EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহড়া ক্যারাট ২০২৬ সমাপ্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহড়া ক্যারাট ২০২৬ সমাপ্ত
অ অ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ মহড়া ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) বাংলাদেশ ২০২৬’ শেষ হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা জোরদার, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে এ মহড়া শুরু হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ঢাকার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, চট্টগ্রামে ইউএসএস ওয়ারিয়র জাহাজে ক্যারাট বাংলাদেশ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মাওলা।

এতে আরও বলা হয়, সামুদ্রিক নিরাপত্তা, পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদার করার লক্ষ্য নিয়ে আয়োজিত যৌথ মহড়াটি সফলভাবে শেষ হয়েছে।

এই অঞ্চলকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখতে দুই দেশের নৌবাহিনীর সদস্য ও নেতৃত্বের পেশাদারত্ব এবং অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে শুরু হয় ক্যারাট ২০২৬ মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR, US Navy-এর P-8A উড়োজাহাজ এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, ঘাঁটি, কমডোর সোয়াডস কমান্ডের বিভিন্ন ইউনিট ও নেভাল এভিয়েশন অংশগ্রহণ করে। এ মহড়ায় অংশগ্রহণকারী উভয় দেশের নৌসদস্যদের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথভাবে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্রপথে উদ্ভূত বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারের সুযোগ সৃষ্টি হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনী পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ লাভ করে। এ ধরনের যৌথ মহড়া অংশগ্রহণকারী বাহিনীগুলোর কার্যকর সমন্বয়, অপারেশনাল প্রস্তুতি এবং সমুদ্র নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক বোঝাপড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যৌথ প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শেষে জাহাজ USS WARRIOR  আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ত্যাগ করে।

আরও পড়ুন