EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ৭ নভেম্বরের ইতিহাসবিষয়ক লিফলেট বিতরণ

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে ৭ নভেম্বরের ইতিহাসবিষয়ক লিফলেট বিতরণ
অ অ

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ইতিহাস এবং তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে লক্ষ্মীপুরে বিশেষ লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজে ‘ভ্যানগার্ড’-এর আয়োজনে এবং জেলা ছাত্রদলের সার্বিক সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা শাহাদাত জোবায়ের বাবু, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক হাসান নিরব, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে ছাত্রনেতারা বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে দেওয়া হয়নি; বরং তা বিকৃত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে এই দিবসের সত্য ইতিহাস ও তাৎপর্য সঠিকভাবে তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ।’

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা শাহাদাত জোবায়ের বাবু জানান, শুধু লক্ষ্মীপুর সরকারি কলেজেই নয়, একযোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ৭ নভেম্বরের ইতিহাস ও তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন