EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এক ছাদের নিচে জাপানের রিকন্ডিশনড গাড়ি দেখে কেনার সুযোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

এক ছাদের নিচে জাপানের রিকন্ডিশনড গাড়ি দেখে কেনার সুযোগ

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) এর আয়োজিত বারভিডা কার এক্সপো ২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হচ্ছে এই এক্সপোটি।

জাপানের জনপ্রিয় রিকন্ডিশনড গাড়িগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসা এবং সাধারণ ক্রেতাদের জন্য গাড়ি দেখা, বিভিন্ন মডেল তুলনা করা, দাম যাচাই করা ও পছন্দের গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করা- এই আয়োজনের মূল লক্ষ্য।

পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ক্রেতাবান্ধব করে তোলাই বারভিডার অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশের অটোমোবাইল খাতের গুরুত্বপূর্ণ এই এক্সপোতে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশনড গাড়ি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে টয়োটা প্রিউস, করোল্লা ক্রস, হ্যারিয়ার, নোয়াহ, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেল।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেল ভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

ক্রেতাদের আকৃষ্ট করতে মেলা উপলক্ষে বিশেষ মূল্যছাড় ও গিফট ভাউচারের ব্যবস্থা রেখেছে অংশগ্রহণকারী ডিলার প্রতিষ্ঠানগুলো।

পাশাপাশি মেলা প্রাঙ্গণে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্টল। সেখান থেকে সম্ভাব্য ক্রেতারা গাড়ি কেনার ঋণ ও বিমাসংক্রান্ত সুবিধা সম্পর্কে জানতে পারছেন। ফলে পছন্দের গাড়ি দেখা থেকে শুরু করে অর্থায়নের বিষয়ে প্রয়োজনীয় তথ্যও এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মেলায় চাকরিজীবী, ব্যবসায়ী ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বারভিডার মহাসচিব রিয়াজ রহমান বলেন, বাংলাদেশের পরিবহন খাতে জাপানি গাড়ির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসা শুধু আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সরকারের রাজস্ব আয়ও জড়িত।

বারভিডার ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম জানান, দেশের বিভিন্ন এলাকার আমদানিকারক ও বিক্রেতা প্রতিষ্ঠান বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে এক্সপোতে অংশ নিচ্ছে। এতে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী গাড়ি দেখার পাশাপাশি বিভিন্ন মডেলের তুলনা করার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ ঐতিহাসিক আয়োজন। এতে দেশে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন সময়ে জনপ্রিয় হয়ে ওঠা মডেল এবং অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন তুলে করা হচ্ছে।

এ আয়োজনে পুরোনো দিনের গাড়ির ছবি থেকে শুরু করে আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়ির ইতিহাসও স্থান পেয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ এক্সপোর মাধ্যমে দেশের রিকন্ডিশন্ড গাড়ির বাজার আরও গতিশীল হবে। একই সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে এবং দেশের অটোমোবাইল খাতের সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি নেই, তবে দর্শনার্থীদের নিবন্ধন করতে হবে।

আরও পড়ুন