EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পুলিশ গাইবান্ধা

ডেইলি সান রিপোর্ট, গাইবান্ধা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পুলিশ গাইবান্ধা

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা গাইবান্ধা পুলিশ।

অ অ

অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে গাইবান্ধা জেলা পুলিশ। বুধবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। এতে অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। 

স্বীকৃতির অংশ হিসেবে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। সভায় ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের সব জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ এবং পুলিশি কার্যক্রমের অগ্রগতি যাচাইয়ের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এ ধরনের মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন সংশ্লিষ্ট জেলার পুলিশের জন্য উল্লেখযোগ্য স্বীকৃতি বলে বিবেচিত হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সম্মাননা গাইবান্ধা জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। এ স্বীকৃতিকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ তাদের কার্যক্রম আরও গতিশীল করবে বলেও প্রত্যাশা তাঁদের।

আরও পড়ুন