EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান নাহিদ ইসলামের কাছে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’ 

আইনজীবী হাবিবুর রহমান নোটিশে ওই বক্তব্যকে অগ্রহণযোগ্য, কাল্পনিক ও রাজনৈতিক অপ্রজ্ঞার পরিচায়ক বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এমন বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করে এবং একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়।

নোটিশে আরও বলা হয়েছে, বক্তব্যটি প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব না দিলে নাহিদ ইসলামের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন