EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত

অ অ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।

আহত শাহরিয়ার জামানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। 

মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় তাঁর ছেলে গচিহাটা বাজারে গেলে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন