EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শ্রমিকদের নিরাপত্তা বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

শ্রমিকদের নিরাপত্তা বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
অ অ

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সৃষ্ট অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে সাভারের হেমায়েতপুর, আশুলিয়া ও বাইপাইলে ৫ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন এবং নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনের পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নিয়মিত টহল দিচ্ছেন তাঁরা।

বিজিবি জানিয়েছে, শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা।

আরও পড়ুন