EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

খলিলুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

খলিলুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

অ অ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (পিজিএ) হিসেবে দায়িত্ব নেওয়া খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান।

সোমবার (২ নভেম্বর) নিউইয়র্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এর আগেও খলিলুর রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল।


বালাকৃষ্ণান বলেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যে খলিলুর রহমান জাতিসংঘের জন্য গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়েছেন। বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি সিঙ্গাপুরের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।


তিনি আরও বলেন, সদস্যরাষ্ট্রগুলোর জন্য অর্থবহ ফলাফল নিশ্চিত করতে জাতিসংঘের কার্যকারিতা বাড়ানোর উদ্যোগে খলিলুর রহমানের প্রতি সিঙ্গাপুরের সমর্থন রয়েছে।

আরও পড়ুন