EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ এএম

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ। প্রতীকী ছবি

অ অ

রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২ নভেম্বর) রাতে পৌনে এক ঘণ্টার ব্যবধানে এই বিস্ফোরণগুলো ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোবহানবাগের ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনের ফুটওভার ব্রিজের নিচে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ঠিক কিছু সময় পর, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

দুটি বিস্ফোরণের বিষয়ই নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

সোবহানবাগের ঘটনার বিষয়ে ওসি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাটি কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে আগারগাঁওয়ের মেট্রো স্টেশনের নিচের বিস্ফোরণ প্রসঙ্গে তিনি জানান, বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে সেখানে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন